পিরোজপুরে ঘূর্ণিঝড়ে সীমানা প্রাচীর ভেঙে শ্রমিকের মৃত্যু???
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে একটি বাড়ির ভেঙে পড়া সীমানা প্রাচীরের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মঠবাড়িয়া পৌরসভার কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই শ্রমিকের নাম শাহজাহান মোল্লা (৫৫)। তিনি উপজেলার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ গ্রামের বাসিন্দা। কলেজপাড়া এলাকার ভাড়া বাসায় থাকতেন তিনি।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় শাহজাহান মোল্লা শহর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বৃষ্টি ও ঝড়ো বাতাসে মঠবাড়িয়া সরকারি কলেজের পেছনে একটি বাড়ির সীমানা প্রাচীর ভেঙে তাঁর ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফেরদৌস ইসলাম বলেন, শাহজাহান মোল্লাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।