করোনার ভ্যাকসিন মানব শরীরে নিরাপদ প্রমাণিত: মডার্না
মানুষের শরীরে পরীক্ষা করা প্রথম করোনাভাইরাস ভ্যাকসিন নিরাপদ ও ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ প্রতিক্রিয়াকে (ইমিউন রেসপন্স) উদ্দীপীত করার প্রমাণ পাওয়া গেছে। এ ভ্যাকসিনের উৎপাদক মার্কিন বায়োটেক কোম্পানি মর্ডানা গতকাল সোমবার ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে এ ইতিবাচক কথা জানিয়েছে। নিউ্ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
