Cyclone Amphan Live Updates: বুধবার আছড়ে পড়বে সুপার সাইক্লোন ‘আমফান’, আতঙ্কের প্রহর গুনছে বাংলা
Cyclone Amphan live Updates: ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্যোগ মোকাবিলায় সবরকম সাহায্যের আশ্বাসও দেন তিনি।
Cyclone Amphan, weather forecast today live updates: যত সময় এগোচ্ছে, ততই বাংলার সঙ্গে সুপার সাইক্লোন ‘আমফান’-এর দূরত্ব কমছে। প্রবল বেগে বাংলার বুকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন। বুধবার বিকেল বা সন্ধের মধ্য়ে এ রাজ্য়ের দিঘা ও বাংলাদেশের হাতিয়ার মধ্য়ে আছড়ে পড়তে পারে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। এই সময় ঘূর্ণিঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ১৬৫-১৭৫ কিমি। আমফানের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিমি।
রাজ্য় হেল্পলাইন নম্বর চালু করা হল। মমতা বন্দ্য়োপাধ্য়ায় জানান, ”কারও কোনও অসুবিধা হলে জানাবেন। টোল ফ্রি নম্বর ১০৭০। এছাড়াও কন্ট্রোল রুমের নম্বর হল ২২১৪-৩৫২৬, ২২১৪-১৯৯৫। আমরা বুধবার দিন-রাত কাজ করব”।এদিন ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্যোগ মোকাবিলায় সবরকম সাহায্যের আশ্বাসও দেন তিনি।
ইতিমধ্য়েই কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে কালো মেঘে ঢেকেছে আকাশ। দিঘা,বকখালির মতো সমুদ্র তীরবর্তী এলাকায় ইতিমধ্য়েই মানুষকে ঘূর্ণিঝড় আশ্রয় শিবিরে স্থানান্তরিত করার কাজ শুরু হয়েছে। ল্য়ান্ডফলের সময় কলকাতায় ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিমি। বুধবার কলকাতায় সব বাজার বন্ধ রাখার জন্য় অ্য়াডভাইসরি জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আমফানের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত, কলকাতা-সহ উপকূলবর্তী জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
বাংলার দিকে ক্রমশ এগোচ্ছে আমফান। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে দিঘা থেকে ৪৭০ কিমি দূরে রয়েছে সুপার সাইক্লোন। পারাদ্বীপ থেকে ৩২০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড়। বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬১০ কিমি দূরে অবস্থান করছে আমফান।
